প্রধান সূচি

ইন্দুরকানীতে আ’লীগের সভাপতির নাম বাদ দিয়ে শোক দিবসের কার্ড

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আমন্ত্রন কার্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম বাদ দিয়ে কার্ড ছাপিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে কোন নোটিশ ছাড়াই ১৫ আগষ্টের কর্মসূচীর আমন্ত্রন কার্ডে তার নাম লেখা হয়নি। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩ মাস ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দলীয় কোন কার্যক্রমে অংশগ্রহণ না করা এবং নেতা-কর্মীদের সাথে যোগাযোগ না থাকার কারণে গত ৮ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের শোক দিবসের প্রস্তুতি সভায় সভাপতির নাম বাদ দিয়ে কার্ড ছাপানোর সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামানের আহ্বানে শোক দিবসের আমন্ত্রন পত্র ছাপানো হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে ওই কার্ড দেখিয়ে গত শুক্রবার অভিযোগ করলে তারা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল মিমাংসার জন্য নির্দেশ দেন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাইদুর রহমান সাইদ জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিগত ৫ মাস ধরে দলীয় কোন কর্মকান্ডে অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ না রাখায় গত ৮ আগষ্ট শোকদিবসের প্রস্তুতি সভায় দলীয় সিদ্ধান্তে তার নাম আমন্ত্রন কার্ড থেকে বাদ দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান জানান, ১৫ আগষ্ট এ উপজেলায় র‌্যালী ও সংক্ষিপ্ত কর্মসূচী থাকার কারণে এবং প্রস্তুতি সভার সিদ্ধান্ত মোতাবেক কার্ড ছাপানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান জানান, আমাকে দল থেকে দূরে রাখার জন্য সাংগঠনিক নিয়ম ছাড়াই দলের একটি মহল শোক দিবসের কার্ডে আমার নাম দেয়নি। যা আমি গত শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial