স্বরূপকাঠীতে ৭টি ক্লিনিক ও প্যাথলজিতে র্যাবের ভ্রাম্যমান আদালতের ৫২ হাজার টাকা জরিমানা || নোভা ডায়াগনষ্টিক বন্ধ রাখার নির্দেশ
স্বরূপকাঠী প্রতিনিধি :
অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগে স্বরূপকাঠীর দুইটি ক্লিনিক ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একইসাথে বৈধ টেকনিশিয়ান না থাকার অভিযোগে নোভা ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়ছে। অপরদিকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এ্যাপেক্স ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ মাসুম বিল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বশির আহমেদের নেতৃত্বে বরিশাল র্যাব-৮ ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বশির আহমেদ জানান, প্রতিটি ক্লিনিকে নোংরা পরিবেশে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত ডাক্তার, প্রশিক্ষিত টেকনিশিয়ান না থাকার কারনে তাদেরকে জরিমানা করা হয়।
অভিযানে ডিজিটাল ডায়াগনষ্টি সেন্টার, মেডিপ্রাইম ক্লিনিক ও মেডিপ্রাইম ডায়াগনস্টিক, স্বরূপ ডায়াগনস্টিক সেন্টার, লাইফ ডিজিটাল ডায়াগনষ্টি সেন্টার ও এ্যাপেক্স ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
