প্রধান সূচি

মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতে দক্ষিণ সোনাখালী গ্রামে অভিযান চালিয়ে ইউসুফ হাওলাদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটককৃত ইউসুফ উপজেলার দক্ষিন সোনাখালী গ্রামের মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনর্চাজ কেএম তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ইউসুফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একাধিক মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial