বাগেরহাটে শিবির সভাপতিসহ আটক ৫০
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি শামীম আহসানসহ ৫০ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে থেকে শুক্রবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এদের মধ্যে বাগেরহাট সদর থানায় ১২ জন, মোড়েলগঞ্জে ১০, ফকিরহাটে ৫, চিতলমারীতে ২, শরণখোলায় ৫, রামপালে ৪, মোংলায় ৬, কচুয়ায় ২, ও মোল্লাহাটে ৪ জনকে আটক করেছে পুলিশ।
এই নিয়ে গত পাঁচ দিনে জেলার ৯ উপজেলায় সর্বমোট ২৬৯ জনকে আটক করেছে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, জঙ্গি, চরমপন্থী, মাদক ব্যবসায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে করতে গত ৬ আগস্ট থেকে ৯ দিনের বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ নিয়মিত অনিয়মিত মামলার আসামীসহ ৫০ জনকে আটক করেছে।
