বাগেরহাটে যুব দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিন হোসেন, যুব উন্নয়নের উপ-পরিচালক ঋষিকেষ দাস, মোঃ ইয়াহিয়া, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজগর আলী প্রমুখ।
সভাশেষে প্রশিক্ষানার্থী যুবক ও যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
