বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
ষ্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও তাঁর জীবনীর উপর আজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির আয়োজনে পিরোজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও তার জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন ভুখন্ড দিয়েছেন, এই দেশটিকে উন্নতির শিখড়ে নিয়ে যাওয়া এদেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য।
সভায় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোঃ আবু ইসাহাক, জেলা উদীচী সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাডভোকেট এম এ মান্নান, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামন্ডার ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন জিসা তানজিন আফরীন জিসা। এ সময় কুইজ প্রতিযোগিতা বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয় এবং পুরষ্কার প্রাপ্তাদের মধ্যে দিয়ে আবার প্রতিযোগিতার মাধ্যমে ১ জনকে শ্রেষ্ট বিজয়ী নির্বাচন করা হয়।
এর আগে পিরোজপুর আফতাবউদ্দিন কলেজ মিলনায়তনে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও তার জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান। এখানে অন্যান্যর মধ্যে সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহকারী অধ্যাপক বাসুদেব দাস বক্তব্য রাখেন। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন একুশে টিভি ও দৈনিক কালের কন্ঠের পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরি শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
