পিরোজপুরে ৮ম শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষিত
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে ৮ম শ্রেনীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিন পোরগোলা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার স্কুল ছাত্রীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর অভিভাবকদের বরাত দিয়ে পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, কদমতলা গালর্স হাই স্কুলের ৮ম শ্রেণীর ঐ ছাত্রীটি দুপুর দেড় টার দিকে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়ি গিয়ে পুকুরে গোসল করতে গেলে একই গ্রামের আমজেদ আলী সরদারের ছেলে সাইদুল সরদার (২৫) মেয়েটিকে জোর করে তুলে নিয়ে পাশ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষন করে। এ ঘটনায় পিরোজপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
Please follow and like us:
« ঢেউয়ের তান্ডবে লন্ডভন্ড কুয়াকাটা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে ১ কেজি গাঁজাসহ যুবক আটক »
