প্রধান সূচি

পাইকগাছায় আউশের আবাদ ভাল হয়েছে

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের আবাদ ভাল হয়েছে। আউশের আশানারূপ ফলন ভাল পাওয়া যাবে বলে খামার কর্তৃপক্ষ আশাবাদী।

খামার সূত্রে জানাগেছে, চলতি আউশ মৌসুমে খামারে ২৩ একর জমিতে ধানের আবাদ হয়েছে। ২ একর জমিতে বীজতলা তৈরি করা হয়। মে মাসে বীজতলা তৈরি করার পর ২৫ থেকে ৩০ দিন পর থেকে রোপন করার উপযুক্ত হয়। খামারে ব্রি-৫৫, বিআর- ২৬ জাতের ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমনের আবাদ খুবই ভাল হয়েছে। বর্তমানে আউশের শীষ বের হয়েছে। সেপ্টেম্বর মাসে আউশ ধান কর্তন করা সম্ভব হবে।

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন মোল্লা জানান, খামারে ২৩ এক জমিতে আউশের আবাদ করা হয়েছে। উপকূলের লবণাক্ত এলাকায় এ খামারের অবস্থান হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। আবহাওয়া কোন বিপর্যয় না হলে তিনি আউশের আশানারূপ ফলন পাওয়া যাবে বলে ধারণা করছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial