পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের পশ্চিম শংকরপাশা গ্রামে আসলাম (২৫) নামের এক যুবককে দুর্বৃত্তরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে। সে ওই গ্রামের মৃত মোঃ হাবিবুর রহমানের ছেলে।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাছনাইন পারভেজ জানান, আসলাম বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির সামনের রাস্তায় খুন হয়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।
তিনি আরো বলেন, তাকে যেভাবে কোপানো হয়েছে তাতে প্রতীয়মান হয় খুনিদের সাথে তার বড় ধরণের শত্রুতা থাকায় ক্ষোভের বশবর্তী হয়ে উপর্যুপরি এ হত্যাকান্ড ঘটিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জমি জমা নিয়ে আসলামদের সাথে চাচাত ভাইদের বিরোধ রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় শিক্ষকের অবসরোত্তর বিদায় সংবর্ধনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা »
