ভান্ডারিয়ায় শিক্ষকের অবসরোত্তর বিদায় সংবর্ধনা
ভান্ডারিয়া প্রতিনিধি :
ভান্ডারিয়া উপজেলা রিসোর্স সেন্টারে বৃহস্পতিবার বিকেলে জাতীয়করণকৃত শিক্ষকদের উদ্যোগে ১৩১নং উত্তর পেকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ফজলুর রহমানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল গণি, রিসোর্স সেন্টারের ইনস্টেকটর ইব্রাহিম খান, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, মোঃ মিজানুর রহমান, এমাদুল হক, বিদায়ী প্রধান শিক্ষক কাজী ফজলুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ওমর ফারুক, রুহুল মল্লিক, সাংবাদিক ছগির হোসেন, সহকারী শিক্ষক মোঃ রেজাউল শরিফ, ওমর ফারুক প্রমূখ।
উল্লেখ্য, কাজী ফজলুর রহমান উত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেন।
