প্রধান সূচি

বাগেরহাটে মহিলা মাদক বিক্রেতার কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লিমা বেগম (৩৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর জিন্দা পীরের মাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন। লিমা বেগম রণবিজয়পুর গ্রামের রমজান তালুকদারের স্ত্রী।

বাগেরহাট মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিয়াতাল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় সদর উপজেলার রণবিজয়পুর জিন্দা পীরের মাজার এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা লিমা বেগমকে ৩ লিটার এ্যালকোহলসহ আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন  নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন। সাজাপ্রাপ্ত লিমা বেগম একজন পেশাদার মাদক বিক্রেতা।  সে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করেন বলে তিনি জানান।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial