প্রধান সূচি

ফসিয়ার রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৪ দিনের শোক কর্মসূচি

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে মৃত্যুবার্ষিকী পালন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ৪ দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে কালো ব্যাচ ধারণ শেষে এক শোক র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ফসিয়ার রহমানের ছেলে আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, এসএম মোজাম্মেল হক, আজিজুর রহমান মালী, সুরাইয়া বানু ডলি, জিএম রশীদুজ্জামান, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, এসএম হাফিজুর রহমান, জিএম মুনছুর আলী, সফিয়ার রহমান, প্রভাষক ময়নুল ইসলাম, শহিদুল ইসলাম, আছাফুর রহমান, হোসনেয়ারা খানম, রফিকুল ইসলাম, গাজী নূর মোহাম্মদ, নাছরিন আরা, সুধাংশু কুমার মন্ডল, আব্দুল আলীম, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, নূরুজ্জামান, আবু ছাবাহ গাজী, শরিফা খাতুন, ইতি বৈরাগী, কুসুম কলি সরকার, শিক্ষার্থী জয়শ্রী রায়, মুসলিমা জাহান রিয়া, ইয়াসমিন খাতুন, মুসলিমা রহমান পান্না, আশিকা সুলতানা নীশি, পাপড়ি দাশ ও কান্তা রায় সহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুরূপভাবে দুপুরে পাইকগাছা চিংড়ি বিপনন সমবায় সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীনের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, মনোহর চন্দ্র সানা, গোলাম কিবরিয়া রিপন, ইখতিয়ার উদ্দীন, জিএম ইমান আলী, আব্দুর রশীদ গাজী, আনিছুর রহমান, আব্দুর রাজ্জাক, জিন্নাত সানা, বিশ্বজিৎ মন্ডল ও পঞ্চানন সানা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা গোলাম রব্বানী।

উল্লেখ্য, ২০১৬ সালের ১১ আগস্ট সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব ফসিয়ার রহমান মৃত্যুবরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial