টুঙ্গিপাড়ায় গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
টুঙ্গিপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে টুঙ্গিপাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে গোপালপুর বিলের মধ্যে একটি বটগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
জানা গেছে, গোপালপুর গ্রামের চিত্তরঞ্জনের ছেলে পলাশ (১৯) এর লাশ টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এস.আই রাজু আহম্মেদ জানান, লাশটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
Please follow and like us:
« কঁচা ও কালীগঙ্গা নদী থেকে ২৬ হাজার মিটার অবৈধ জাল আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট নিরসন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত »
