প্রধান সূচি

শরণখোলায় ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাট প্রতিনিধি :

সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতার ওপর শিবির ক্যাডারদের হামলার প্রতিবাদকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় ছাত্রলীগের নতুন আহবায়ক ও পদবঞ্চিত দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে শরণখোলা সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচী পালনকালে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তীতে ছাত্রলীগের দুই গ্রুপ কলেজ থেকে বেরিয়ে উপজেলা সদর রায়েন্দা বাজারে বিক্ষোভ মিছিল করে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ হাসান মীর জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার ওপর শিবির ক্যাডারদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার জন্য নেতাকর্মীদের নিয়ে তারা কলেজে যান।এসময় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ হাওলাদারের নেতৃত্বে কতিপয় নামধারী ছাত্রলীগ কর্মী তাদেরকে মিছিল করতে বাধা দেয়। এসময় তাদের বাধা উপেক্ষা করে কলেজ ক্যাম্পাস ও রায়েন্দা বাজারে বিক্ষোভ মিছিল করা হয়।

অপরদিকে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ হাওলাদার জানান, তারা কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে মিছিল করছিল। এমন সময় উপজেলা ছাত্রলীগের আহবায়কের নেতৃত্বে ছাত্রলীগ নামধারীরা তাদের মিছিলে বাধা দেয়এবং যারা ছাত্রলীগের কোনো পদে নেই তারা মিছিল করতে পারবেনা বলে তাদেরকে কলেজ থেকে বেরিয়ে যেতে বলে। পরে ওইসব ছাত্রলীগ নামধারী সন্ত্রীদের বিরুদ্ধে কলেজ ও রায়েন্দা বাজারে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্ররা। তাদের গ্রুপে জামায়াত-বিএনপির সন্তান বা অছাত্র নেই বলে তিনি দাবি করেন।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা জানান, কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। পরবর্তিতে যাতে কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial