প্রধান সূচি

বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাদক বিক্রেতার কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন।

বাগেরহাট মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১ টায় শহরের শাহাপাড়া এলাকা থেকে মৃত আলী আকবরের ছেলে আলী আজগর (৫১)কে ৪২ টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন। এদিন দুপুর ১২টায় সদর উপজেলার রণবিজয়পুর কুয়েত পল্লী থেকে মৃত নকীব উদ্দিনের ছেলে মাদব বিত্রেতা আঃ কুদ্দুস (৫৫)কে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন। এদিন বিকেলে শহরতলীর মাঝিডাঙ্গা এলাকা থেকে মৃত মুনছর আলীর ছেলে মতিয়ার রহমান মধুকে (৪৯) ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা সবাই পেশাদার মাদক বিক্রেতা। তারা বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করেন বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial