প্রধান সূচি

পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরি।
বুধবার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। এসময় ছাত্র-ছাত্রীদের উদ্যেশে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার পিরোজপুর প্রতিনিধি গৌতম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সদস্য সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সাদেক আহমেদ শাহাদাত, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, বিটিভি প্রতিনিধি এস. এম পারভেজসহ বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকবৃন্দ।
বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর অনুষ্ঠিত এ কুইজ প্রতিযোগিতার প্রথম দিনে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় এবং তাৎক্ষনিকভাবে বিজয়ীদের হাতে মুহম্মদ জাফর ইকবাল এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অনুরূপভাবে আগামী ১২ ও ১৩ আগস্ট শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ ও আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial