পাইকগাছায় ৩ ডিপো মালিককে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি করার অভিযোগে ৩ ডিপো মালিককে জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার কাশিমনগর বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি করার অভিযোগে ৩ ডিপো মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ ও এসআই সুকুমার বিশ্বাস।
Please follow and like us:
« পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় আ’লীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত »
