কঁচা ও কালীগঙ্গা নদী থেকে ২৬ হাজার মিটার অবৈধ জাল আটক
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে জেলা প্রশাসন, জেলা মৎস্য দপ্তর, উপজেলা মৎস্য দপ্তর ও র্যাব-৮ (বরিশাল অঞ্চল) এর যৌথ উদ্যোগে বুধবার জেলার কঁচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, চরগড়া জাল ও বাধা জাল আটক করা হয়েছে। আটককৃত জালের মূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার টাকা। বিকেলে আটককৃত জাল বেকুটিয়া ফেরীঘাটের দক্ষিন পাশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, র্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির কুইজ প্রতিযোগিতা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) টুঙ্গিপাড়ায় গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার »
