একটিভ মাদার্স ফোরামের সভা অনুষ্ঠিত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের আয়োজনে ব্রাক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা’দের নিয়ে গঠিত একটিভ মাদার্স ফোরামের সভা ব্রাক্ষ্মণকাঠী টাইগার ক্লাবে অনুষ্ঠিত হয়। এরিয়া ম্যানেজার-সিই; পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন একটিভ মাদার্স ফোরামের সমন্বয়ক করবী বেগম। সভায় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম¥দ শহীদুল্লাহ খান এবং শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক খায়জুরান দিরোজ।
সভায় শিক্ষার প্রয়োজনীয়তা, প্রাথমিক বিদ্যালয় থেকে মায়েদের প্রত্যাশা, আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ, শিক্ষকদের দায়িত্ব, অভিভাবক হিসেবে মায়েদের দায়িত্ব, এসএমসি’র দায়িত্ব, প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম/দুর্নীতির ক্ষেত্রসমূহ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণে মায়েদের ভূমিকা ও জেন্ডার বিষয়ক আলোচনা করা হয়। সভায় একটিভ মাদার্স ফোরামের সদস্য মা’গণ প্রাথমিক বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে মায়েদের ভূমিকা বিষয়ে কার্য পরিকল্পনা গ্রহণ করে। সভায় একটিভ মাদার্স ফোরামের সদস্য ২১ জন মা এবং ২ জন অভিভাবক উপস্থিত ছিলেন। কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে ইয়েস দলনেতা মুনিয়া খানম, সহ-দলনেতা আমিনুল ইসলাম, সদস্য বশির আহমেদ, প্রণব সাহা, মোঃ মহিউদ্দীন গাজী, ইমরান রহমান, ডালিয়া খানম এবং ইয়েস ফ্রেন্ডস সদস্য শারমিন ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
