প্রধান সূচি

ফকিরহাটে অস্ত্র ও গুলিসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরেহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার ভোরে অস্ত্র ও গুলিসহ মোঃ আশরাফুল শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। আইন-শৃংখলা বাহিনীর দাবী সে ডাকাত দলের সদস্য। আটক আশরাফুল শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের সুলতান শেখের ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশান কর্মকর্তা লেফটেন্ট্যান্ট কমান্ডার এম ফরিদুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি ষ্টেশন রূপসা ও কোস্টগার্ড গোয়েন্দার একটি টহল দল অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, আশরাফুল তালিকাভূক্ত ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বাগেরহাটের মোল্লারহাটসহ বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial