প্রধান সূচি

মিথ্যা মামলা দিয়ে মঠবাড়িয়ায় কৃষককে হয়রানীর অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফারুক হাওলাদার নামের এক কৃষককে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ ফারুক হাওলাদার (৫৫) উপজেলার জানখালী গ্রামের মৃত আঃ লতীফ হাওলাদারের পুত্র।

অভিযোগে জানাগেছে, মোঃ ফারুক হাওলাদারের সাথে তুষখালি গ্রামের মৃত মোসলেম আলী মাস্টারের ছেলে বশির আহমেদ এর জানখালী মৌজার জেএল নং ৩৯/৬৬, এসএ খতিয়ান ৫৩ নিয়ে উচ্চ আদালতে (হাই কোর্টে) মামলা চলমান রয়েছে। বশির আহমেদ গত ৪ বছর ধরে ফারুক হাওলাদারের বিরুদ্ধে বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন। মামালাগুলো যথাক্রমে-মামলা নং এমপি ৫০৯/১৪, এমপি ২৩২/১৫, জিআর ২৬/১৫। বশির আহমেদ তার মামলায় এসএ খতিয়ান নং ৫৪/৫৩, দাগ নং ৪১৭,৪১৬,৫৬৬,৫৭২ ব্যবহার করেন।

ওই জমিকে কেন্দ্র করে বশির আহমেদ ফারুক গংদের নামে একের পর এক মিথ্যা ও হয়রানি মূলক মামলা করে আসছেন। প্রথম মামলাটি (এমপি ৫০৯/১৪) তুষখালী ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান আয়েশা আক্তার মনু এর উপর আদালত তদন্তের নির্দেশ দেন। ঘটনার সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করায় ওই মামলাটি আদালত খারিজ করে দেন আদালত। দ্বিতীয় মামলাটি (এমপি ২৩২/১৫) প্রথমে সাবেক ইউপি চেয়ারম্যান সোয়েবুর রহমান গোলদারের নিকট আদালত তদন্তের নির্দেশ দিলে মামলার বাদী বশির আহমেদ গুদিঘাটা সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার বরাবরে তদন্ত নিয়ে নেন। পরে সেখান থেকে তুষখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবু সালেহ’র উপর তদন্তের দায়িত্ব নেন। সুপার সরেজমিনে তদন্ত না করে এক তরফা বশির আহমেদের পক্ষে আদালতে প্রতিবেদন প্রদান করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম তালুকদার, সাবেক ইউপি সদস্য আঃ হাকিম আকন, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম হাওলাদার, ওয়ার্ড আ’লীগ সভাপতি সোবাহান হাওলাদার জানান, বশির আহমেদে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য বার-বার মিথ্যা মামলা দিয়ে ফারুক হাওলাদারকে হয়রনী করছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial