প্রধান সূচি

মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যাবসায়ী আটক

মঠবাড়িয়া প্রতিনিধি :

বরিশাল র‌্যাব -৮ এর একটি টহল দল মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা নামক স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে সবুজ দফাদার (৩৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ মজুদকৃত ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বার করে। আটককৃত মাদক ব্যাবসায়ী সবুজ বহেরাতলার মোঃ ফারুক দফাদারের ছেলে। আটককৃত সবুজকে গতকাল শুক্রবার আদালতের সোপর্দ করা হয়।

র‌্যাব ও থানা সুত্রে জানা গেছে, বরিশাল র‌্যাব-৮ এর সহকারি পরিচালক এনামুল কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি নিয়মিত টহল দল গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত বহেরাতলা সৌদি প্রবাসি হাসপাতালের সামনের সড়কে মাদক বেচাকেনার সময় র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে দৌড়ে পালায়। এসময় র‌্যাব দল ধাওয়া করে মাদক ব্যাবসায়ী সবুজকে আটক করে পরে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করে।

মঠবাড়িয়া থানার অফিসার-ইনর্চাজ কে এম তারিকুল জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর সহকারি পরিচালক এনামুল কবির বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial