মঠবাড়িয়ায় ফুটবল বালক প্রতিযোগিতায় কে এম লতিফ ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন
মঠবাড়িয়া প্রতিনিধি :
৪৬তম জাতীয় আন্তঃজেলা গ্রীষ্মকালীন স্কুল মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল (বালক) বিভাগে জেলা পর্যায়ে কে এম লতিফ ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাই ব্রেকারে পেনাল্টি শটে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে দুই গোলে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কে এম লতিফ ইনস্টিটিউশন।
কে এম লতিফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, নির্ধারিত সময় ২-২ গোলে অমীমাংসিত থাকলে খেলা টাই ব্রেকারে গড়ায়। টাই ব্রেকারে চারটি পেনাল্টি শটে কে এম লতিফ দুটি গোল করতে সক্ষম হয়। বিপরীতে পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয় কোনো গোল করতে সক্ষম হয়নি।
Please follow and like us:
« মিথ্যা মামলা দিয়ে মঠবাড়িয়ায় কৃষককে হয়রানীর অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালনে মঠবাড়িয়া যুবলীগের প্রস্তুতি সভা »
