প্রধান সূচি

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ ॥ ২ লাখ টাকার ক্ষতি

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় বিষ প্রয়োগে মতলেব গাজী নামে এক ব্যক্তির ঘেরের প্রায় ২ লাখ টাকার চিংড়ি মরে গেছে। শত্রুতা করে কেউ বিষ প্রয়োগ করতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ ঘের মালিক।

জানা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের মৃত আছিরউদ্দীন গাজীর ছেলে মতলেব গাজী গত ৫ বছর ধরে বাড়ীর পার্শ্বে সরল মৌজায় পৈত্রিক ও লীজ নেয়া ১০ বিঘা সম্পত্তিতে চিংড়ি চাষ করে আসছেন। গত সোমবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করলে ঘেরের সব চিংড়ি মরে গিয়ে ২ লাখ টাকার ক্ষতি হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial