প্রধান সূচি

ইন্দুরকানীতে সাংবাদিক নাসিরের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি :

দৈনিক নয়া দিগন্তের ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি ও ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিনের পিতা আব্দুল হামিদ খানের মৃত্যুতে ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে প্রেসক্লাব সভাপতি এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিপন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক জে আই লাভলু, হাফিজুর রহমান, দিবাকর দত্ত পুলিন, গাজী আবুল কালাম, মারুফুল ইসলাম, সাদিকুল ইসলাম, নাইম খান সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, প্রায় ২ বছর অসুস্থ থাকার পর গত ২৫ জুলাই সকালে আব্দুল হামিদ খান ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial