প্রধান সূচি

বাগেরহাটে ৭ দিনব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটরিয়াম চত্তরে ফিতা কেটে মেলার উদ্বোধন করে সমাজ কল্যান মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি।

এর আগে শহরের শহীদ মিনারের পাদদেশ থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফতাব উদ্দিন, সমাজিক বন বিভাগের ডিএফও মোঃ সাইদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন প্রমুখ।

সপ্তাহব্যাপী এ মেলায় ফলজ ও বনজ বৃক্ষের ২০টি স্টল অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial