প্রধান সূচি

বাগেরহাটে ৫ আগষ্ট দেড় লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিন হোসেন। বাগেরহাট স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, এ্যাড. মোজাফ্ফর হোসেন, ডাঃ প্রদিপ কুমার বকসী প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ জানায়, আগামী ৫ আগষ্ট বাগেরহাটের ৯টি উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়েসী ১৭ হাজার ৮শ ৫৯ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৬৪ হাজার ৫শ ৬৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এলক্ষে জেলায় ১৯৮২ টি কেন্দ্রে ৫’ হাজার ৯’শ ৪৬ জন সেচ্ছাসেবক ও মাঠকর্মী নিয়োজিত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial