প্রধান সূচি

কাউখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত

কাউখালী প্রতিনিধি :

‘মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ এ স্লোগানকে সামনে রেখে কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আয়োজনে এবং বেসরকারী সংস্থা সীমান্তিক, এসডিএফ এবং নতুনদিন (সিডব্লিউএফডি)’র সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল হোসেন,সীমান্তিকের জেলা নিউট্রেশন সুপার ভাইজার আয়শা ছিদ্দিকা, নতুন দিনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আবু তালেব খান, এসডিএফ’র ক্লাসটার অফিসার তারিক হাসান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial