মেজর জিয়ার মৃত্যুতে নাগরিক কমিটির শোক সভা
শফিকুল ইসলাম জয় :
মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহম্মেদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর নাগরিক কমিটির উদ্যোগে আজ বুধবার বিকেলে শহরের টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
নাগরিক কমিটির সভাপতি পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় মেজর জিয়ার জীবনাবলী ও মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শ. ম. রেজাউল করিম, জেলা
আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এডভোকেট চন্ডী চরণ পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলি খান পান্না, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমির কুমার দাস বাচ্চু, শিক্ষক কাজী মুজিবুর রহমান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলি, আইনজীবী সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে এম আজম, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি ডাঃ তপন কুমার বসু, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, এনজিও ফোরামের আহবায়ক জিয়াউল আহসান, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান শেখ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম মন্টু সিকদার, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ, সহ-সভাপতি মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া সভায় মরহুম জিয়াউদ্দিন আহম্মেদের দুই ভাই সালাউদ্দিন আহমেদ সালু ও কামাল উদ্দিন আহমেদ, দুই ছেলে অনিরুদ্ধ আহম্মেদ ও জাহিদ উদ্দিন আহমেদ অভিক, মেয়ে সাদিয়া আহমেদ জ্যোতি বক্তব্য রাখেন। এ সময় প্রয়াত মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহম্মেদের স্ত্রী কানিজ মাহমুদাসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
শোক সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহম্মেদ গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। গত ১২ জুলাই অসুস্থ অবস্থায় তাকে সিঙ্গাপুর নেয়া হয়। এর আগে তিনি দুই সপ্তাহ ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার দু’টি কিডনি এবং লিভার খারাপ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। তখন আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার বাংলাদেশ সময় রাত আড়াই টার দিকে মেজর জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, দুই ভাই ও এক বোন রেখে গেছেন।
