প্রধান সূচি

ভান্ডারিয়ার সিংহখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অত্যাধুনিক সুবিধা সম্বলিত বহুতল ভবনের ফলক উন্মোচন

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরের ভান্ডারিয়ায় মরহুম হাসেম মাষ্টার কতৃক প্রতিষ্ঠিত সিংহখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অত্যাধুনিক সুবিধা সম্বলিত ২টি বহুতল ভবনের ফলক উন্মোচন করেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

সোমবার বিকেলে উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এম রুহুল আমিন বিন হাসেমের সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমি, ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার আলহাজ্ব হুমায়ুন হাওলাদর।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সিংহখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে মঠবাড়িয়ার বগীরাতপুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের ফলক উম্মোচন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial