প্রধান সূচি

পিরোজপুরে মোবাইল চুরির হিড়িক

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে মেজর জিয়াউদ্দিনের জানাজা এবং শ্রদ্ধা নিবেদন করতে আসা লোকজনের মোবাইল ও টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ প্রতারক চোর চক্র। তারা ভীড়ের মধ্যে লোকজনের পকেক থেকে মোবাইল ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মেজর জিয়াকে শ্রদ্ধা নিবেদন করা কালে এবং গতকাল সোমবার বিকেলে সরকারী বালক বিদ্যালয় মাঠের জানাজাস্থল থেকে এ চোর চক্রের সদস্য বেশ কয়েকটি মোবাইল সেট ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে। মোবাইল চুরির ঘটনায় ভুক্তভোগীদের কয়েকজন পিরোজপুর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে মেজর জিয়াউদ্দিনের দাফনকালে শহরের পাড়েরহাট সড়ক এলাকা থেকে চোর চক্রের এক সদস্যকে জনতা হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই দিনে পিরোজপুর থেকে প্রতারক চোর চক্রের সদস্যরা অর্ধ শতাধিক মোবাইল সেট এবং কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সোমবার বিকেলে জানাজা মাঠ থেকে মরহুম মেজর জিয়ার ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়ের মোবাইল সেট চুরি হয়ে যায়। এছাড়া পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, এনজিও কর্মকর্তা মিঠু, স্বরূপকাঠীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক হাসান মামুনসহ শহরের কয়েকজন ব্যবসায়ীসহ বিভিন্ন লোকজনের মোবাইল সেট চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি যাওয়া মোবাইল সেটের মধ্যে বেশীরভাগাই দামীয় সেট।
অন্যদিকে, জানাজা মাঠ থেকে মোংলার ব্যবসায়ী আলতাফ হোসেনের পকেট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে চোরের দল।
এদিকে, মঙ্গলবার দুপুরে জনতা মিরাজ নামে চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে। দুপুর ১২ টার দিকে মরহুম মেজর জিয়াকে দাফনের সময় তাকে আটক করে জনতা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আটক মিরাজ এক ব্যক্তির পকেটে হাত দিয়ে চুরির চেষ্টাকালে তাকে আটক করা হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, জানাজা মাঠসহ বিভিন্ন স্থান থেকে মোবাইল চুরির একাধিক অভিযোগ পাওয়া গেছে। একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial