প্রধান সূচি

ইন্দুরকানীতে কলেজ ছাত্রী অপহরণ

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী এলাকায় এক কলেজ ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লাহুরী এলাকায় সঞ্জিব বাওয়ালীর মেয়ে জন্ময় (১৬), পিরোজপুর সরকারী মহিলা কলেজে যাওয়ার পথে ঐ এলাকার নারায়নের ছেলে রেন্টেকার মটর সাইকেল ড্রাইভার চঞ্চল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়।

অপহৃত মেয়ের বাবা জানায়, প্রতিদিনের মতো জন্ময় সোমবার এইচএসসি ১ম সেমিস্টার পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। কিন্তু নির্ধারিত সময়ে বাড়িতে না আসায় আমরা তার খোঁজ করতে বের হই। অনেক খোঁজাখুজির পর কোথায়ও না পেয়ে পুশিলে খবর দিতে যাওয়ার পথে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, নারায়নের ছেলে চঞ্চল আমার মেয়েকে জোরপূর্বক দেশীয় অস্ত্রের মুখে মটরসাইকেলে জিম্মি করে নিয়ে যায়। ইন্দুরকানী থানা পুলিশ অপহরনের অভিযোগের ভিত্তিতে চঞ্চলের বাড়িতে অভিযান চালিয়ে চঞ্চলকে না পেয়ে চঞ্চলের মাকে গ্রেফতার করে।

রিপোর্টটি লেখা পর্যন্ত কলেজ ছাত্রীর সন্ধান পাওয়া যায় নি। এ ব্যাপারে ইন্দুরকানী থানায় অপহরনের একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial