বাগেরহাটে ট্রলির ধাক্কায় শিশুর মত্যু
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে ট্রলির ধাক্কায় ফয়সাল মিনা (৬) নামে এক শিশুর মত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় শহরের দড়াটানা ব্রিজের নিচে শহর রক্ষা বাঁধ সড়কে এ ঘটনা ঘটে।
ফয়সাল কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের রিগান মিনার ছেলে। রিগান দড়াটানা ব্রিজের নিচে সড়ক জনপথের ষ্ট্যাফ কোয়ার্টারে তার শশুরের বাসায় থাকতেন।
স্থানীয় দোকানদার জাকির বলেন, সকালে রিগান তার ছেলেকে নিয়ে ঘটনা স্থলের পাশে জাকিরের মুদির দোকানের আসেন। ফয়সালকে খাবার কিনে দিয়ে বাসায় যেতে বলেন হতভাগ্য পিতা রিগান। তখন রাস্তা পার হওয়ার সময় বালুর ট্রলিতে ধাক্কা মারে ফয়সালকে। এরপর রিগান ফয়সালকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগেরহাট মডেল থানার এসআই মনোজ কুমার নন্দী জানান, আমরা ঘটনা স্থলে গিয়ে ট্রলিটি জব্দ করেছি। ট্রলি চালক পালাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে। মরাদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
