প্রধান সূচি

বাগেরহাটের মোল্লারহাটে র‌্যাবের গুলিতে এক সন্ত্রাসী নিহত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লারহাটে ঢাকা-খুলনা মহাসড়কের কাহালপুর এলাকায় র‌্যাব-৬ এর গুলিতে এক অজ্ঞাতনামা সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম জানান, সম্প্রতি মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসে কয়েকটি স্থানে ডাকাতির ঘটনায় র‌্যাব-৬ চেকপোষ্ট স্থাপন করে। সোমবার রাত সাড়ে ৩ টার দিকে দুটি মটর সাইকেলে ৬ জন লোক গোপালগঞ্জের দিক থেকে বাগেরহাটের দিকে আসতে থাকে। এ সময় র‌্যাবের মোল্লারহাটের কাহালপুরের চেকপোষ্টে তাদের চ্যালেঞ্জ করে। প্রথম মটর সাইকেলটি র‌্যাবের চেকপোষ্ট অতিক্রম করে চলে যায়। পরেরটিও র‌্যাবের সিগনাল অতিক্রম করে চলে যাওয়ার সময়ে র‌্যাব গুলি করে। এতে মটর সাইকেলের পিছনে থাকা ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। বাকীরা মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে মোল্লারহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত সন্ত্রাসীর বয়স ৪০ থেকে ৪২ বছরের মধ্যে। র‌্যাব তাল্লাশী করে ওই ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করে। এ ব্যাপারে মোল্লারহাট থানায় একটি মামলা দায়ের হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে র‌্যাব জানায়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial