প্রধান সূচি

নাজিরপুরে কলেজ ছাত্র কর্তৃক ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

নাজিরপুর প্রতিনিধি :

নাজিরপুরে এক কলেজ ছাত্র কর্তৃক ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামে। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ওই শিশুটিকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করানো হলেও সে সুস্থ না হওয়ায় শুক্রবার তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

হাসপাতালে কথা হয় ওই শিশুটির মায়ের সাথে। তিনি জানান, স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে পডুয়া তার ৫ বছরের একমাত্র মেয়ে গত বুধবার বিকেলে পার্শ্ববর্তী শামসুল হক শেখের বাড়িতে গেলে তার ছেলে তাইজুল ইসলাম বাবু শিশুটিকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে বাবু তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তাইজুল ইসলাম বাবু উপজেলার মাটিভাংগা ডিগ্রী কলেজের ছাত্র।

ওই শিশুর মা আরো জানান, ঘটনার দিন রাতে তার কন্যার যৌনাঙ্গে প্রচন্ড ব্যাথা অনুভব করে তখন জানতে চাইলে সে ঘটনার বিষয়ে তাকে খুলে বলে। তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় ইউপি সদস্য কবির হোসেনকে জানালে মান সম্মানের কথা বলে কাউকে না জানানো জন্য বলে এবং স্থানীয় চিকিৎসকের মাধ্যমে শিশুকে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু শিশুটি ব্যাথায় কান্না-কাটি করায় গত বৃহস্পতিবার রাতে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

অভিযুক্ত কলেজ ছাত্রের পিতা শামসুল হক শেখ বলেন, ওই শিশুটির বাড়ীর পাশে তার মেয়ে জামাই বাড়ী। মেয়ে নিয়ে জামাইয়ের সাথে মামলা চলছে। সে কারণেই ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসানো চেষ্টা চলছে।

এ ব্যাপারে নাজিরপুর থানার ওসির দায়িত্বে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ মাহাবুব  হোসেন জানান, হাসপাতালে গিয়ে শিশুটিসহ তার মায়ের সাথে কথা বলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial