চিতলমারীতে ইয়াবাসহ আটক ৩
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কাটিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাদের ৬ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাটি পাড়া এলাকায় একটি মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশি করে। এ সময় ৬ পিচ ইয়াবাসহ সন্তোষপুর গ্রামের নিত্যানন্দ বালার ছেলে নীল রতন বালা (৩২), বিধান মজুমদারের ছেলে আকাশ মজুমদার (২০), ও মুকুন্দ সাধকের ছেলে দিপন সাধক (২৪) কে আটক করে। এ ব্যাপারে এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
থানার ওসি অনুকুল সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
