প্রধান সূচি

মঠবাড়িয়ায় সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মিরুখালী-আমুয়া ৪ কিলোমিটার সড়ক নির্মাণের দাবীতে বুধবার সকালে শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ি এবং ভূক্তভোগি এলাকাবাসী প্রায় ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে স্থানীয় হাসপাতাল মোড়ে মঠবাড়িয়া উত্তর অঞ্চল উন্নয়ন পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান খান, অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ইউপি সদস্য শামীম মিয়াজী, আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত খান ফরু, সমাজসেবক নজরুল ইসলাম, সগীর মৃধা, শিক্ষক এনামুল হক পিন্টু, শিক্ষক একএম শাকিল আহম্মেদ, ব্যবসায়ি কামাল আকন ও মনির মোল্লা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, মঠবাড়িয়ার মিরুখালী-আমুয়া বেহাল সড়কের কারনে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে বেহাল সড়কটি পাকা করণের দাবি জানান।

উল্লেখ্য, সওজের মিরুখালী-আমুয়া ৪ কিলোমিটার সড়কটি ২০১৪ সালে বালু ও ইটের খোয়া দিয়ে ম্যাগাডম করা হয়। ওই সময় নি¤œমানের কাজ এবং সড়কের সলিংয়ের লাখ লাখ টাকার ইট আত্মসাতের ঘটনায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালনসহ কর্তৃপক্ষের লিখিত অভিযোগ করলে সড়ক ও জনপথ বিভাগের যুগ্ন সচিব আবদুল হামিদ তদন্তে আসেন। তিনি তখন অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, যে খুব শিগ্রই সড়কটি কার্পেটিং করা হবে। গত ৩ বছরে সড়কটি কার্পেটিং তো হয়ই নায় বরং বৃষ্টি মৌসুমে বালু ও ইটের খোয় উঠে গিয়ে খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম রূপ নিয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial