প্রধান সূচি

মঠবাড়িয়ায় অর্ধ কোটি টাকার ঘেরের মাছ পানিতে ভেসে গেছে

মঠবাড়িয়া প্রতিনিধি :

অমাবশ্যায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং গত কয়েক দিনের অবিরাম ভারি বর্ষণে মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় অর্ধ কোটি টাকার মাছ ভেসে গেছে। পানি আরও বাড়লে অধিকাংশ ঘেরই সম্পূর্ণ ডুবে যাবে।

উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের মেসার্স হাওলাদার মৎস্য এন্ড পোল্ট্রি ফিডের মালিক মোঃ দুলাল হালদার জানান, সোমবার রাতে তার মাছের ঘের (৩ একর) পানিতে তলিয়ে গেলে প্রায় ১০ লাখ টাকার পাঙ্গাস, তেলাপিয়া, গ্রাস কার্প ও মিরর কার্প জাতীয় মাছ ভেসে গেছে। মাত্র ২ মাস আগে মঠবাড়িয়া সোনালী ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়ে মাছ কিনে ঘেরে ছেড়েছে বলে তিনি জানান। ঋণের কিস্তির চিন্তায় এখন চোখে ঘুম নামে না।

সাপলেজা গ্রামের মৎস্য ঘেরের মালিক মোবারক হাওলাদার জানান, তার প্রায় ৭ একর জমিতে ৫টি মাছের ঘেরে ১০ লাখ টাকার মাছ আছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও লঘুচাপের পানিতে তলিয়ে তার প্রায় ১০ লাখ টাকার মাছ ভেসে পেছে। গত বছর পানিতে মাছ ভেসে যাওয়ায় ব্যাংক ও এনজিওসহ বিভিন্ন ব্যক্তির কাছে ৫ লাখ টাকা ঋনী আছি। এ বছরও পানিতে মাছের ঘের ডুবে গেলে তার পথে বসতে হবে। তিনি আরো জানান, এই দুঃসময়ে উপজেলা মৎস্য অফিস কোন ধরনের সাহায্য সহযোগিতা করছে না।

এছাড়া তুষখালী, বড়মাছুয়া, বেতমোর রাজপাড়া ও গুলিশাখালী ইউনিয়নে পানিতে ঘেরের লাখ লাখ টাকার মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial