পিরোজপুরে ইউপি উন্নয়ন সমন্বয় কমিটি’র সাথে সনাকের মতবিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার :
ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি’র প্রচেষ্টায় পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদকে ২০২১ সালের মধ্যে মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে- এ অঙ্গীকার ব্যক্ত করলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি’র সদস্যবৃন্দ।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সনাক, পিরোজপুরের সহযোগিতায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি’র সাথে সনাক এক মতবিনিময় সভায় এ অঙ্গীকার করা হয়। বুধবার সকাল ১১টার ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউডিসিসি এর দায়িত্ব ও কর্তব্য, কার্যকর ইউডিসিসি, ইউডিসিসি সকল কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ভূমিকা পালন, ইউডিসিসি সকল কার্যক্রমে নারী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ভূমিকা পালনে সহায়ক পরিবেশ সৃষ্টি, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) খাতে টিআইবি-সনাকের কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে এর ইতিবাচক পরিবর্তনসমূহ উপস্থাপন, ইউডিসিস সক্রিয় করণে পদক্ষেপ গ্রহণ, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে সাধারণ জনগণের (নারী, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী) মতামত ও অংশগ্রহণ নিশ্চিতকরণ, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের তথ্য উন্মুক্ত করণে পদক্ষেপ গ্রহণ, ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানউন্নয়নসহ স্থানীয় পর্যায়ে করণীয়, ইউনিয়ন পরিষদে তথ্য অধিকার আইন ২০০৯ এর ব্যবহার ও করণীয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) প্রতিষ্ঠানে কার্যক্রম বাস্তবায়নে সনাক এর ভূমিকা, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, করণীয়, ভবিষ্যৎ ভাবনা ও দিকনির্দেশনা উপস্থাপন, ইউনিয়ন পরিষদকে জনবান্ধব করার জন্য স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও তথ্যের উন্মুক্তকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ নির্বাচন ও বণ্টনে স্বচ্ছতা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন রোধে করণীয়, ভিজিডি, ভিজিএফ বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান মোঃ মিরাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক এর স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহবায়ক এম. এ রব্বানী ফিরোজ।
ইউডিসিসি’র সকল কার্যক্রমে নারী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ভূমিকা পালনে সহায়ক পরিবেশ সৃষ্টি বিষয়ে বক্তব্য রাখেন জেন্ডার বিষয়ক উপকমিটির আহবায়ক রমা রাণী সাহা।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) খাতে টিআইবি-সনাকের কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে এর ইতিবাচক পরিবর্তনসমূহ উপস্থাপন করেন সিএফজি বিষয়ক উপকমিটির আহবায়ক অধ্যাপক মোঃ রুহুল আমীন।
আলোচনায় অংশ নেন ইউপি সদস্য সুরাইয়া বেগম হ্যাপী, বখতিয়ার হোসেন খোকন, মোঃ জহুরুল ইসলাম রানা, সচিব চঞ্চল কুমার সরকার।
ইউপি উন্নয়ন সমন্বয় কমিটি কার্যকর ও এর সমস্যাসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মহিউদ্দীন খান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আবুল কালাম আযাদ, পরিবার ও পরিকল্পনা পরিদর্শক মোঃ অরিফুজ্জামান এবং জ.সা.প্র অধিদপ্তরের মোঃ আবু সালেহ প্রমুখ।
“বিবেক” প্রকল্পে স্থানীয় সরকার খাতে সনাকের কার্যক্রম ও প্রত্যাশাসমূহ তুলে ধরে মতবিনিময় সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার (সিই) পুলক রঞ্জন পালিত। মতবিনিময় সভায় সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ইয়েস দলনেতা বশির আহমেদ, সহদলনেতা প্রণব সাহা, সদস্য মোঃ মহিউদ্দীন গাজী, তুলি আক্তার, মোঃ আমিনুল ইসলাম, মুনিয়া খানম, ইয়েস ফ্রেন্ডস সহসমন্বয়ক ডালিয়া খানম, সদস্য মোঃ শফিকুল ইসলাম, শারমিন ইসলাম, মোঃ রবিউল ইসলাম সবুর এবং টিআইবি’র সহকারী ম্যানেজার-এফ এন্ড এ, জুলহাস বিশ^াস, অফিস সহকারী-শামসুদ্দোহা হাওলাদার ও পরিচ্ছনা কর্মী মোঃ শহিদুল ইসলাম সজল।
