প্রধান সূচি

অতি বৃষ্টিতে মঠবাড়িয়া শহরে পানি ॥ নিম্নাঞ্চল প্লাবিত

মঠবাড়িয়া প্রতিনিধি :

অমাবশ্যার জে্যাঁ ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং গত কয়েকদিন ধরে অবিরাম ভারি বর্ষণে পৌর শহরের নিম্ন এলাকাসহ উপজেলার ১১ ইউনিয়নের নিম্নাঞ্চল ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে গত কয়েক দিন ধরে শহরের দক্ষিণ বন্দর, থানাপাড়া, কাচিছিড়া অতিরিক্ত পানিতে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি পানিতে ডুবে থাকায় পৌরবাসি চরম দূর্ভোগে পড়েছে।

গতকাল বুধবার দক্ষিণাঞ্চলের সর্ববৃহত সাপ্তাহিক হাটে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ে। পাশাপাশি বাসা বাড়িতে রান্না-বান্না না হওয়ায় ৯নং ওয়ার্ডের স্থানীয় যুব সমাজ সুখনো খাবার বিতরণ করেছে।

এদিকে ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল অতিরিক্ত পানিতে ডুবে থাকায় মাছের ঘের, পানের বরজ, সবজির ক্ষেত ও রাস্তা ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। পানি আরও বাড়লে অধিকাংশ ঘেরই সম্পূর্ণ ডুবে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ঘের মালিকরা গত বছরের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারে নাই। এবছর আবার ঘেরের ক্ষতি হলে অনেক ঘের মালিককে পথে বসতে হবে।

এদিকে জোয়ার ও ভারি বর্ষণের অতিরিক্ত পানিতে প্রায় ৩’হাজার একর জমির আমন বীজতলা গত ৬/৭দিন ধরে ডুবে থাকায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহম্মদ মরিরুজ্জামান জানান, এভাবে আরও ৩/৪ দিন জলাবদ্ধতা অব্যহত থাকে তাহলে ডুবে থাকা বীজতলা নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial