স্বরূপকাঠীতে ১০ম শ্রেনীর ছাত্রী অন্তঃসত্ত্বা ॥ যুবক গ্রেফতার
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠী উপজেলার শর্ষিনা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেনীর এক ছাত্রী (১৬) এর সাথে অবৈধ মেলামেশায় অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মোঃ শরীফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে শরীফুলকে আটক করার পর নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়। একই দিনে ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত শরীফুল পার্শ্ববর্তী মাগুরা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের পুত্র।
জানাগেছে, ওই ছাত্রীটি উপজেলা সদরের একটি বিদ্যালয়ে দশম শ্রেনীতে পড়ালেখা করে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন প্রেমিক শরীফুল। তারপর মেয়েটি প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি পরিবারের অভিভাবকরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে জানালে সালিশ বিচারের প্রেমিক শরীফুল মেয়েটির সাথে সম্পর্কের কথা অস্বীকার করে। পরে ছাত্রীর বাবা শরীফুলকে আসামী করে সোমবার রাতে স্বরূপকাঠী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
থানার তদন্ত অফিসার (ওসি) মোঃ সহিদুল ইসলাম বলেন, ঘটনাটি একটি প্রেম গঠিত ব্যাপার। গ্রেফতারকৃত শরিফুল ওই মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলেকে বিয়ের জন্য চাপ দেয়। আসামী শরিফুল বিষয়টি অস্বীকার করায় মেয়ের পিতা শরিফুলকে আসামী করে মামলাটি দায়ের করেছেন।
