প্রধান সূচি

কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

কাউখালী প্রতিনিধি :

জেলার কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, উপজেলা উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম উদ্দিন প্রমূখ।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন স্থরের লোকজন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী ৫ আগষ্ট ২০১৭ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) উপলক্ষে কাউখালী উপজেলায় ৬-১১ মাস বয়সের শিশুদের একটি নীল রঙের এবং ১২-৫৯ বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল ও সার্থক করে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে সকল একযোগে কাজ করার জন্য আহবান জানানা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial