প্রধান সূচি

ইন্দুরকানীতে ১ মিনিটের টর্নেডোতে ২ গ্রাম লন্ডভন্ড

ইন্দুরকানী প্রতিনিধি :

জেলার ইন্দুরকানীতে ১ মিনিটের টর্নেডোতে ২ গ্রাম লন্ডভন্ড হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পত্তাশী ও চরনী পত্তাশী গ্রামের উপর থেকে হঠাৎ বয়ে যাওয়া ১ মিনিটের টর্নেডোতে বাড়িঘর আংশিক বিধ্বস্তসহ দুটি গ্রামের অধিকাংশ গাছ পালা একেবারে লন্ডভন্ড করে দেয়। অধিকাংশ কলাক্ষেত একেবারে মাটির সাথে মিশে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তেমনি সুপারি গাছ ও অন্যান্য গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে। পত্তাশী গ্রামের মোয়াজ্জেম আকন, তোফাজ্জেল শেখসহ বেশ কয়েক জনের ঘর বিধ্বস্ত হয়ে যায়। পত্তাশী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন হাওলাদার জানান, পত্তাশী ও চরনী পত্তাশী গ্রামে টর্নেডোতে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial