প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার :

‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সপ্তাহের মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পিরোজপুরে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭।

সোমবার সকালে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম।

উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, মৎস্যজীবী নেতা আব্দুল জলিল হাওলাদার, সহিদুল ইসলাম, মৎস্যচাষী নুরুল ইসলাম ও ঈশান তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ বছর তেলাপিয়া ও কৈমাছে শিকদারমল্লিক ইউনিয়নের কামরুজ্জামান সিকদার, থাই পাঙ্গাস চাষে দুর্গাপুর ইউনিয়নের বিকাশ হালদার, কার্প জাতীয় মাছ চাষে সিকদারমল্লিক ইউনিয়নের বিপুল চন্দ্র বাইন এবং গলদা চিংড়ী চাষে টোনা ইউনিয়নের আবুল বাসার তালুকদার শ্রেষ্ঠ চাষী হিসেবে পুরস্কার লাভ করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন, মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সাথে সচেতণতামুলক মতবিনিময় সভা, কলেজ ছাত্র-ছাত্রীদের সাথে মাছচাষ বিষয়ক আলোচনা, মোবাইলকোর্ট পরিচালনাসহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial