নিজ উদ্যোগে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরীতে পুরস্কার বিতরণ
ষ্টাফ রিপোর্টার :
‘নিজেদের ল্যাট্রিন নিজেরাই তৈরি করি, স্বাস্থ্যসম্মত ভাবে ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজ উদ্যোগে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরী করায় পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের দেড়’শত পরিবারকে পুরষ্কার দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।
সোমবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। এসময় প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের বিভিন্ন উপকরন বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার সিনিয়র এডিপি ম্যানেজার কাজল এ. দ্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলম।
বক্তব্য রাখেন, ইউনিসেফ পিরোজপুরের নিউট্রিশন কনসালট্যান্ট আরিফ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবু হানিফ গাজী, ওয়ার্ল্ড ভিশন এডিপি শাখার প্রোগ্রাম অফিসার পংকজ কাপালী, শিশু কল্যান ব্যবস্থাপনা কমিটির সম্পাদক আবু আল খন্দকার প্রমুখ। পরে বিষয় ভিত্তিক গান, পট গান ও নাটিকা উপস্থাপন করা হয়।
