প্রধান সূচি

কচুয়া ডিগ্রী কলেজের শিক্ষক নন্দ কিশোর বরখাস্ত ॥ ৫৭ জনকে শোকজ

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়া ডিগ্রী কলেজের সিনিয়র শিক্ষক নন্দ কিশোর সাহাকে সাময়িক বরখাস্ত করেছেন কলেজ পরিচালনা পর্ষদ। এছাড়া ওই কলেজের অপর ৫৭ জন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। রবিবার কলেজ পরিচালনা কমিটির সভাপতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কচুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শুধাংক শেখর অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৪ জুলাইয়ে শিক্ষক নন্দ কিশোর সাহাকে শোকজ করা হলে তিনি সন্তুষ্ট মূলক জবাব না দেয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, কচুয়া শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজ সরকারীকরণকে চ্যালেঞ্জ করে  কচুয়া ডিগ্রী কলেজের সিনিয়র শিক্ষক নন্দ কিশোর সাহা বাদী হয়ে আদালতে একটি রিট আবেদন করেন। পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া আদালতে রিট করার কারনে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ। শোকজপ্রাপ্ত এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিচালনা পর্ষদের আদেশকে সম্মান করে আমরা যথাসময়ে এর জবাব দেব।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial