প্রধান সূচি

শ ম রেজাউল করিমকে পিরোজপুর জেলা ছাত্রলীগের শুভেচ্ছা

কন্ঠ ডেস্ক :
পিরোজপুর জেলার কৃতি সন্তান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিল এর অর্থ কমিটির চেয়ারম্যান এডভোকেট শ ম রেজাউল করিম বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক মনোনীত হওয়ায় দেশরতœ, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদের এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে দলের নতুন আইন সম্পাদক শ ম রেজাউল করিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগ।
শনিবার ঢাকার তোপখানা রোডের ৩৩ নং মেহেরবা প্লাজায় শ ম রেজাউল করিম এর ‘ল চেম্বারে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিঠুর নেতৃত্বে ছাত্রলীগ নেতা কর্মীরা এ ফুলেল শুভেচ্ছা জানান। ছাত্রলীগ নেতৃবৃন্দ এ সময়ে পিরোজপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মালেকের পক্ষ থেকেও শ ম রেজাউল করিমকে শুভেচ্ছা জানান।
এ সময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সহ-সভাপতি এইচ এম মাসুদসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতৃবৃন্দ এ সময়ে পিরোজপুরের উন্নয়ন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ ম রেজাউল করিম এর পাশে থাকার ঘোষনা দেন। জবাবে, যে কোন পরিস্থিতিতে পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতা কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন শ ম রেজাউল করিম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial