প্রধান সূচি

মান্নান সভাপতি ও  মুকুন্দ সম্পাদক : বাগেরহাটে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট  প্রতিনিধি :           

বাগেরহাট জেলা ও সদর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।

বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ আঃ মান্নানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক বাস্তবতা পত্রিকার প্রকাশক এম.এ মান্নান তালুকদার, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শিক্ষক সমিতি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত কুমার সাহা,  সহ-সভাপতি বজলুর রহমান মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক, কাওসার আলী শেখ, শিক্ষক সমিতির মংলা উপজেলা সভাপতি সরদার জালাল উদ্দিন, শরনখোলা উপজেলা সভাপতি সুলতান আহমেদ গাজী, শিক্ষক নেতা মোঃ সোহেল মোল্লা, আলী আহমেদ গাজী, মোঃ লুৎফর গাজী, মোঃ ছিদ্দিকুর রহমান।

সম্মেলনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করনের দাবি জানান। সম্মেলন শেষে শেখ আব্দুল মান্নানকে বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি ও মুকুন্দ কুমার দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial