প্রধান সূচি

পিরোজপুরে জিপিএ-৫ পেয়েছে ৬৫ শিক্ষার্থী || পাশের হার ৬৩.১৮

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে এ বছর এইচএসসি পরীক্ষায় ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জেলার ৪৭টি কলেজ থেকে অংশ গ্রহণকারী ৮ হাজার ১৬১ জন পরীক্ষার্থী’র মধ্যে পাশ করেছে ৫ হাজার ৬২ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৩০১ জন এবং মেয়ে ২ হাজার ৭৬১ জন। জেলায় গড় পাশের হার ৬৩.১৮। বরিশাল বিভাগে পাশের হার ৭০.২৮।

পিরোজপুরের জেলা শহরের সরকারী সোহরাওয়ার্দী কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞানে-১, মানবিকে-১ এবং বানিজ্য বিভাগে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ কলেজ থেকে ৩৫৯ জন শিক্ষার্থী পাশ করেছে।

এদিকে, জেলার স্বরূপকাঠী উপজেলায় ফজিলা রহমান মহিলা কলেজ থেকে ৪ জন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে ৪ জন, সরকারী স্বরূপকাঠি কলেজে থেকে ১ জন এবং শহীদ স্মৃতি বি এম কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial