পাইকগাছায় ২৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় এইচএসসি পরীক্ষায় ২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০১৭ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ১০টি কলেজ থেকে ১ হাজার ৬৮৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১ হাজার ১২২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৬৬.৫০%।
প্রাপ্ত সুত্র মতে, পাইকগাছা কলেজের ২৭৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৫৩.৪৩।
ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে ১৭৯জন পরীক্ষর্থিীর মধ্যে উত্তীর্ণ ১০৫ জন। পাশের হার ৫৮.৬৫।
রাড়–লী আরকেবিকে কলেজিয়েটের ২৬৫ জন পরীক্ষর্থীর মধ্যে উত্তীর্ণ ২৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাশের হার ৮৮.৬৫।
শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়ালে ২৪৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০০ জন। পাশের হার ৮১.০৩।
লক্ষ্মীখোলা কলেজিয়েটের ১৬০ জনের মধ্যে উত্তীর্ণ ৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাশের হার ৬০.২৫।
চাঁদখালী কলেজিয়েটের ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৭৯।
হরিঢালী মহিলা কলেজের ৫৬ জনের মধ্যে উত্তীর্ণ ৩৯ জন। পাশের হার ৬৯.৬৪।
কালিনগর কলেজের ৭৪ জনের মধ্যে উত্তীর্ণ ৬০ জন। পাশের হার ৮১.০৮।
সরদার আবু হোসেন কলেজের ১৮ জনের মধ্যে উত্তীর্ণ ৮ জন। পাশের হার ৪৪.৪৪। কপিলমুনি কলেজের ৩৫৪ জনের মধ্যে উত্তীর্ণ ১৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাশের হার ৫৩.৩৯।
